Press Coverage

আত্মশক্তির মুখপাত্র অধ্যাপক আনিসুর রহমান

এম এম আকাশ

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫

আনিসুর রহমান স্যার অনেক কিছুই আমাদের দিয়ে অসীমের পানে চলে গেলেন। আমার দুঃখ, তিনি জীবিত থাকতে অনেকেই আমরা তাঁকে বুঝতে পারিনি। এখনো কয়জন তা জানেন ও বোঝেন, তা আমি জানি না। তিনি অন্তর থেকে চেয়েছিলেন, এ দেশের সাধারণ শ্রমজীবীরা আত্মশক্তিতে বলীয়ান হয়ে তাদের ভাগ্যটা নিজের হাতে নিক। নিজেরাই নিজেদের ভাগ্য বদলে দিক। তাঁর প্রিয় স্লোগান ছিল, ‘এসো আমরা পরস্পরকে শাণিত করি’।

আন্তর্জাতিক শ্রম সংস্থায় থাকাকালে বিশ্বব্যাপী যে উন্নয়ন কর্মসূচি তিনি পরিচালনা করতেন, সেটাই আফ্রিকান চ্যাপটার থেকে তিনি এ স্লোগান পেয়েছিলেন!

আরও পড়ুন…

অধ্যাপক আনিসুর রহমান 'দারিদ্র্য নিরসন' কথাটায় বিশ্বাস করতেন না

মইনুল ইসলাম

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫

অধ্যাপক আনিসুর রহমান

আমার শিক্ষক, শিক্ষাগুরু ও পথপ্রদর্শক অধ্যাপক আনিসুর রহমান ৫ জানুয়ারি ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৭২ সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র, তখন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য আনিসুর রহমান তাঁর কমিশনের কর্মপরিধি কিছুটা কমিয়ে আমাদের ‘মাইক্রো–ইকোনমিকস’ কোর্সটি পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। (যদিও ১৯৭১ সালে আমাদের এমএ পাস করার কথা ছিল, কিন্তু ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কারণে আমরা প্রায় দেড় বছর সেশন–জটের শিকার হয়েছিলাম)।

আরও পড়ুন…

 

আরআইবি পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আনিসুর রহমানকে স্মরণ

লসুরাইয়া বেগম

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫

অধ্যাপক আনিসুর রহমান

অধ্যাপক আনিসুর রহমান, বাংলাদেশ তথা বিশ্বের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ও উন্নয়নবিশেষজ্ঞ এবং একই সঙ্গে একজন রবীন্দ্রসংগীতশিল্পী ও আরও নানা অভিধায় পরিচিত এক মহান ব্যক্তিত্ব। তবে আমরা এ লেখায় আজ তাঁকে একান্তভাবে স্মরণ করেছি রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশের (আরআইবি) একজন স্বপ্নদ্রষ্টা, পথনির্দেশক এবং পরিচালনা পর্ষদের একজন বিশিষ্ট সদস্য হিসেবে তাঁর ভূমিকা নিয়ে।

অধ্যাপক আনিসুর রহমান ৫ জানুয়ারি প্রয়াত হয়েছেন। তাঁর স্মরণে আরআইবি অফিসে চেয়ারম্যান ড. শামসুল বারির পরিচালনায় আরআইবি কর্মকর্তাদের উপস্থিতিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে আরআইবির প্রতিষ্ঠাকাল থেকে আমৃত্যু অধ্যাপক আনিসুর রহমান যে ভূমিকা পালন করে গেছেন, তার ওপর আলোচনা করা হয়।

 

আরও পড়ুন…

 

'অধ্যাপক আনিসুর রহমান ছিলেন আমার শিক্ষক ও গাইড'

ড. এম এম আকাশ

প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৫

যেকোনো মৃত্যুই কষ্টদায়ক। আর তা যদি হয় অধ্যাপক আনিসুর রহমানের মতো ব্যক্তির মৃত্যু, তাহলে তা সহ্য করা খুবই কঠিন। অধ্যাপক আনিসুর রহমান ছিলেন আমার সরাসরি শিক্ষক। তিনি অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় অধ্যাপক আনিসুর রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি গত ৫ জানুয়ারি ইন্তেকাল করেন। অধ্যাপক আনিসুর রহমান ১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। যদিও তার পৈতৃক নিবাস নেত্রকোনার কেন্দুয়ায়। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন। তিনি ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে সহায়তা করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের তিনি অন্যতম সদস্য ছিলেন। তার এ মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মানুষ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু অধ্যাপক আনিসুর রহমানের মতো মানুষের মৃত্যুশোক মেনে নেওয়া খুবই কঠিন।

 
 

আরও পড়ুন…

 
Scroll to Top